কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে সিএইচসিপিদের দায়িত্ব পালন প্রসঙ্গে

কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের দায়িত্ব পালন প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বিভিন্ন মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর নিকট প্রতীয়মান হয়েছে যে, বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাগণ কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-কে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান কার্যক্রম বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের আদেশ করেছেন। অতি সম্প্রতি তাদেরকে একক / যৌথভাবে মেডিকেল টীমে দায়িত্ব প্রদান করেছেন। উপরোক্ত কার্যক্রম কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের কার্যপরিধির বাহিরে। তাছাড়াও এ ধরণের আদেশ প্রদানের পূর্বে লাইন ডাইরেক্টর, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর সাথে কোন আলোচনাও করা হয়নি। উল্লেখ্য যে, কমিউনিটি ক্লিনিকে মূল সেবা প্রদানকারী এককভাবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)।

Chcp-CC-Duty

সুতরাং কমিউনিটি ক্লিনিকের বাহিরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের দায়িত্ব প্রদান করা হলে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ব্যহত হবে। এখানে আরো উল্লেখ্য যে, কমিউনিটি ক্লিনিক ব্যতীত অন্য কোথাও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের দ্বারা কাজ না করানোর জন্য ইতোঃপূর্বেই বেশ কয়েকবার কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কর্তৃক পত্র জারী করা হয়েছে।

এমতাবস্থায়, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের বিপরীতে কমিউনিটি ক্লিনিকের বাহিরে দায়িত্ব পালনের জারীকৃত সকল আদেশ প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে সিএইচসিপিদের দায়িত্ব পালন প্রসঙ্গে

CC-Duty-Notice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from Chcpbd.com - Community Clinic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading