PET-CT Scan — ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পরীক্ষা

PET-CT (Positron Emission Tomography – Computed Tomography) স্ক্যান শিশু ও প্রাপ্তবয়স্ক—উভয় রোগীদের ক্ষেত্রেই ক্যান্সার নির্ণয়, শরীরে রোগের বিস্তার (Staging) নির্ণয় এবং চলমান চিকিৎসার কার্যকারিতা মূল্যায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডায়াগনস্টিক পরীক্ষা।

পেট-সিটি (PET-CT) পরীক্ষা প্রণালী

PET-CT পরীক্ষার জন্য হাতে ক্যানুলা স্থাপন করে ইঞ্জেকশন দেয়া হয়। ইঞ্জেকশনের পর স্ক্যান হবার পূর্বে আনুমানকি এক ঘন্টা অপক্ষো করতে হয়। এই এক ঘন্টা সময় চোখ বন্ধ করে বসে অথবা শুয়ে বিশ্রাম করতে হবে এবং স্ক্যান এর জন্য ২০-২৫ মিনিট চিত হয়ে মেশিনের বেডে শুয়ে থাকতে হবে। সমগ্র প্রনালী সম্পাদনের জন্য আনুমনিক মোট ৩-৪ ঘন্টা সময় লাগতে পারে।

PET-CT পরীক্ষার নির্দেশনাবলী

PET-CT পরীক্ষাটি একটি বিশেষ পরীক্ষা। এই পরীক্ষাটি সুষ্ঠভাবে সম্পাদনের জন্য এবং নির্ভুল রিপোর্ট প্রাপ্তির জন্য নিম্নলিখিত প্রস্তুতিগুলো মেনে চলা অত্যন্ত জরুরী। গর্ভবতী অবস্থায় এই পরীক্ষা করা নিষেধ। মহিলা রোগীদের মাসিক এক মাস অথবা বেশীদিন বন্ধ থাকলে তা ডাক্তারকে অবশ্যই জানান।

১। পূর্ণ বিশ্রামে থাকবেন।

২। চিনি/মিষ্টান্ন/মিষ্টি ফল খাওয়া নিষেধ।

৩। শর্করা জাতীয় খাবার কম খাবেন। যেমনঃ প্রতিবেলায় ভাত ১ কাপ অথবা আটার রুটি ১ পিস।

৪। সব্জি খেতে পারেন।

৫। আমিষ জাতীয় খাবার বেশী পরিমানে খাওয়া যাবে; ডিম/ মাছ/ মুরগীর বুকের মাংস ২-৩ পিস পর্যন্ত – প্রতি বেলায়

৬। চা, কফি, কোকাকোলা, পান, জর্দ্দা, ধুমপান ইত্যাদি নিষেধ।

৭। দুধ ও দুধের তৈরি খাবার নিষেধ।

৮। চব্বিশ ঘন্টায় দুই থেকে আড়াই লিটার (৬-৮ গ্লাস) পানি পান করবেন।

৯। কোষ্ঠকাঠিন্য থাকলে, পেট পরিষ্কার রাখতে ল্যাক্সটিভ খেতে হবে।

১০। রাতের খাবার ১০টা থেকে ১২টার মধ্যে খেয়ে নিবেন।

১১।ডায়াবেটিক রোগীর জন্য বিশেষ নির্দেশাবলীঃ

  • (ক) ডায়াবেটিস সম্পূর্ন নিয়ন্ত্রনে থাকতে হবে।
  • (খ) ডায়াবেটিক ডায়েট (পূর্ব নির্দেশ অনুযায়ী) গ্রহন করবেন।
  • (গ) ডায়াবেটিসের ঔষধ (বড়ি/ইনসুলিন) পূর্ব নির্দেশ অনুযায়ী সেবন করবেন।

পরীক্ষার দিন সকাল থেকেঃ

১। সকালে ঘুম থেকে ওঠার পর পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত প্রতি ঘন্টায় ১-২ গ্লাস করে পানি পান করবেন।

২। পোষাকঃ ঢিলেঢালা আরামদায়ক সুতির পোষাক। গরম কাপড় যেমনঃ শাল/কার্ডিগান/কম্বল/মোজা অবশ্যই সাথে আনবেন।

৩। রোগীর পোষাকে কোন ধাতব বোতাম/চেইন/বেল্ট/বকলেস ইত্যাদি থাকতে পারবে না। কোন প্রকার অলংকার/তাবিজ পরিধান করবেন না।

৪। একজন সাহায্যকারী/সঙ্গী নিয়ে আসবেন; রোগীর যদি colostomy করা হয়ে থাকে তবে সাথে একটি পরিষ্কার ব্যাগ ও রোগীকে ব্যাগ পরিবর্তন করতে সাহায্য করতে পারে এমন একজন সাথে নিয়ে আসবেন (পরীক্ষার সময় প্রয়োজন হবে)।

৫। যাদের ওজন ৫০ কেজির নীচে অথবা খালি পেটে কষ্টবোধ হলে সকাল ৬টায় শুধুমাত্র একটি সেদ্ধ ডিম খাবেন।

৬। ডায়াবেটিক রোগীর জন্য বিশেষ নির্দেশনাবলীঃ

  • (ক) সকালে ঘুম থেকে ওঠার পর খালিপেটে রক্তের গ্লুকোজের মাত্রা পরীক্ষা করবেন। যদি ১০ মিলিমোল/লিটার বা ১৮০ মিলিগ্রাম/ডিএল অথবা এর বেশী হয় তবে অতিরিক্ত ২ ইউনিট ইনসুলিন (যেটা আপনাকে প্রেসক্রাইব করা হয়েছে) ত্বকের নীচে প্রয়োগ করবেন।
  • (খ) সকাল ৬টায় নাস্তাঃ শুধুমাত্র একটি সেদ্ধ ডিম ও দুই গ্লাস পানি (সকল ডায়াবেটিক রোগীর জন্য)
  • (গ) এছাড়া ডায়াবেটিসের বড়ি খাবেন না ।
  • (ঘ) ডায়াবেটিসের ঔষধ (বড়ি/ইনসুলিন) সাথে নিয়ে আসবেন।

৭। সকালে পরীক্ষার জন্য খালিপেটে উপস্থিত হবেন।

৮। পরীক্ষার দিন হাসপাতালে আসার সময় সিঁড়ি ব্যবহার করবেন না; শুধুমাত্র লিফট ব্যবহার করবেন।

৯। চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র সঙ্গে আনবেন।

ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ নির্দেশনা

ডায়াবেটিস থাকলে PET-CT-এর প্রস্তুতি কিছুটা আলাদা হতে পারে। তাই পরীক্ষার আগে PET-CT কেন্দ্র ও চিকিৎসককে অবশ্যই জানাতে হবে।

  • ডায়াবেটিস যতটা সম্ভব নিয়ন্ত্রিত রাখতে হবে।
  • নির্ধারিত ডায়াবেটিক ডায়েট অনুসরণ করুন।
  • পরীক্ষার দিন সকালে খালি পেটে রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন।
  • ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ নিজে থেকে পরিবর্তন করবেন না।
  • কখন ও কীভাবে ইনসুলিন/ওষুধ নিতে হবে, তা PET-CT কেন্দ্র বা চিকিৎসকের দেওয়া নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী অনুসরণ করুন।
  • প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিয়ে আসুন।
⚠️ বিশেষ সতর্কবার্তা: গর্ভবতী অবস্থায় এই পরীক্ষা করা সম্পূর্ণ নিষেধ। মহিলা রোগীদের মাসিক ১ মাস বা তার বেশি সময় বন্ধ থাকলে তা অবশ্যই চিকিৎসককে জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from Chcpbd.com - Community Clinic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading