কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন ২০১৮ অবহিতকরণ

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ অবহিতকরণ । উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক নিরন্তর কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের ০৮ অক্টোবর কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন (২০১৮ সালের ৫২ নং আইন) পাশ হয়েছে। উক্ত আইনের ৩(২) ধারা অনুযায়ী স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট একটি সংবিধিবদ্ধ সংস্থা । বিশ্বব্যাপী কমিউনিটি ক্লিনিকের সুনাম সমাদৃত এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের একটি রোল মডেল হিসেবে বিবেচিত। কমিউনিটি ক্লিনিক পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) এর একটি অনন্য দৃষ্টান্ত।

স্বাস্থ্য সেবা বিভাগের গত ১২.০৬.২০১৯ খ্রিঃ 45.00.0000.173.002.0৫৮.১৮-১৬২ নং প্রজ্ঞাপনমূলে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইনের ধারা ৩ এর উপধারা ১ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ এর ১১ (১) ধারায় সমন্বয় ও তদারকির বিষয়ে উল্লেখ রয়েছে, “স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা সিভিল সার্জন, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহিত সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকসমূহের কার্যক্রম পরিচালিত হইবে” এবং ১১ (৩) ধারায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম নিয়মিত তদারকি করিবেন।”

এমতাবস্থায়, কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম অধিকরত কার্যকরী ও গতিশীলতা আনয়নে আপনার সহযোগিতা কামনা করছি।

সংযুক্তিঃ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮।

 

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন ২০১৮ অবহিতকরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from Chcpbd.com - Community Clinic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading