কমিউনিটি ক্লিনিকের ঔষধ ব্যবহার প্রসঙ্গে

উপরোক্ত বিষয়ে আপনার সতর্ক দৃষ্টি আকর্ষন করে জানানো যাচ্ছে যে, অনেক উপজেলা থেকে এক মাসের মধ্যে কমিউনিটি ক্লিনিক প্রতি সরবরাহকৃত এক কার্টুন ঔষধ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা যায়, যাহা কোন ভাবেই কথা নয়। প্রতি দুই মাসে ক্লিনিক প্রতি ১টির বেশী ঔষধ কার্টুন খরচ করা কোন ভাবেই সংগত নয়।

উল্লেখ্য যে, প্রতিজন রোগীকে ২ দিনের বেশী ঔষধ সরবরাহ করা যাবেনা। ব্যতিক্রম ও সংগত কারণে দূরবর্তী দূর্গম এলকার রোগী, গর্ভবর্তী মা, ও গুরুতর রোগীদেরকে ৩ দিনের ঔষধ দেওয়া যেতে পারে। (আয়রন ফলিক এসিড ছাড়া) এমতাবস্থায়, যে সকল কমিউনিটি ক্লিনিকে ইতোমধ্যে ঔষধের মজুদ শেষ হয়েছে, সে সকল কমিউনিটি ক্লিনিকের ঔষধ সরবরাহ ও খরচের হিসাব তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং ঔষধ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বন ও দ্বায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হল।

 

কমিউনিটি ক্লিনিকের ঔষধ ব্যবহার প্রসঙ্গে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from Chcpbd.com - Community Clinic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading