টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025

টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে! সরকারি ব্যবস্থাপনায় আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেণী পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে একদম বিনামূল্যে। টাইফয়েড একটি মারাত্মক রোগ যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। দূষিত খাবার বা পানির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। টাইফয়েড জ্বর সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে।
  • শর্ত একটাই — আপনার শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
  • যাদের এখনো জন্মনিবন্ধন হয়নি, দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন করে ফেলুন।
  • টিকার সময়সূচী ঘোষণা হলে, শিশুকে জন্মনিবন্ধন সনদসহ EPI সেন্টারে নিয়ে আসুন।
  • রেজিস্ট্রেশন করুন  https://vaxepi.gov.bd
  • যারা HPV ভ্যাকসিনের সময় আগে নিবন্ধন করেছিলেন, তারা নতুন করে রেজিস্ট্রেশন না করেও শুধু টাইফয়েড টিকার জন্য লগইন করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
  • ভুলে গেলে “Forget Mobile Number” অপশন থেকে মোবাইল নম্বর উদ্ধার বা পরিবর্তন করা যাবে।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025

TVC

One thought on “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025

  1. আমার মনে হয়।সেপ্টেম্বর এর আগে বাংলাদেশের ডাক্তার নামক কসাইয়েরা তার আগে ২০০০ টাকার বিনিময়ে এই টিকা পাব্লিককে ভয় ডোপামিন দেখায়ে করিয়ে ফেলবে
    আপসস জাতি বলবে তখন আরে কপাল কয়দিন পর তো মোরা ফ্রিতে ই পাইতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Chcpbd.com