মৃত্যুবরণকারী সিএইচসিপিদের আর্থিক প্রণোদনা প্রদান

মৃত্যুবরণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের আর্থিক প্রণোদনা প্রদান । উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ নিরবিচ্ছিন্নভাবে গ্রামীণ জনসাধারণকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি গণটিকা ক্যাম্পেইন, টিকা গ্রহণকারীদের রেজিষ্ট্রেশনসহ স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সকল কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সারাদেশে কমিউনিটি ক্লিনিকে চাকুরীরত অবস্থায় বেশ কয়েক জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মৃত্যুবরণ করেছেন। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টে ন্যস্ত হওয়ার পর নিম্নে বর্ণিত ১৪ (চৌদ্দ) জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুবরণকারী সিএইচসিপিদের আর্থিক প্রণোদনা প্রদান

image

উপরেবর্ণিত ১৪ (চৌদ্দ) জন মৃত্যুবরণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের প্রকৃত/উপযুক্ত ওয়ারিশ/উত্তরাধিকারী মনোনয়নপূর্বক তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর অত্র কার্যালয়ে প্রেরণ করা প্রয়োজন ।

এমতাবস্থায়, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক মৃত্যুবরণকারী ১৪ (চৌদ্দ) জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের প্রকৃত/উপযুক্ত ওয়ারিশ/উত্তরাধিকারীর অনুকূলে আর্থিক প্রণোদনা প্রদানের সুবিধার্থে তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর আগামী ২৮.০৭.২০১৫ খ্রিঃ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে আবশ্যিকভাবে অত্র কার্যালয়ে প্রেরণ এবং আগামী ০১.০৮.২০২৫ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রকৃত/উপযুক্ত ওয়ারিশ/উত্তরাধিকারীগণকে উপস্থিত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from Chcpbd.com - Community Clinic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading