জেনসন ভায়োলেট টপিক্যাল সল্যুশন ১০ মি.লি. | Gentian Violet Topical Solution 10 ml

Gentian Violet 2% Topical Solution, 10 ml (জেনসন ভায়োলেট ২% বাহ্যিক ব্যবহারের সল্যুশন, ১০ মিলিলিটার) । জেনসন ভায়োলেট টপিক্যাল সল্যুশন ১০ মি.লি. | Gentian Violet Topical Solution 10 ml.

যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • (১) ত্বকে ছত্রাকের সংক্রমণ বা ইনফেকশন
  • (২) আচড় বা কাটাছেঁড়া
  • (৩) মুখগহব্বরে ছত্রাকের সংক্রমণ বা ইনফেকশন (ক্যানডিডিয়াসিস)

সেবন মাত্রাঃ

  • মুখগহব্বরে ছত্রাকের সংক্রমণ বা ইনফেকশন (ক্যানডিডিয়াসিস) হলে ঔষধটি দিয়ে কুলকুচি করতে হবে। দিনে ৩ থেকে ৪ বার, ৫ দিন।
  • অন্যান্য ক্ষেত্রে দিনে ২ থেকে ৩ বার (আক্রান্ত বা ক্ষতস্থানে) – – ৫ দিন ব্যবহার করতে হবে।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১) চোখ।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ

  • তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে নির্দিষ্ট ওষুধে এলার্জি হতে পারে।

সাবধানতাঃ

  • কাপড়ের দাগ লেগে যেতে পারে। এজন্য সাবধান থাকা ভাল।

মন্তব্যঃ

  • (১) শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।
  • (২) ত্বকে ছত্রাকের সংক্রমণ সাধারণতঃ হাত বা পায়ের আঙ্গুলের মধ্যবর্তী স্থানে দেখা যায়, তবে শরীরের অন্যত্রও হতে পারে।

3 thoughts on “জেনসন ভায়োলেট টপিক্যাল সল্যুশন ১০ মি.লি. | Gentian Violet Topical Solution 10 ml

  1. এটা তৈরি হয়েছে ২০২৪ সালে, এটার মেয়াদ কত দিন থাকবে?আসলে এটার মেয়াদ দেখার অংশ ছিরে গিয়েছে এই জন্য বুঝতে পারছি না এটার মেয়াদ কত দিন থাকবে।

    1. যে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে, সেখানে গেলে তারা বলতে পারবে। যেমন, মোড়ক, স্টীকার প্রভৃতি।

      1. ভাই পায়ের নখের কুনিতে বা ফাঙ্গাল ইনফেকশন এ লাগালে উপকার পাব কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *