কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের আওতায় জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে সতর্কীকরণ। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যান কার্যালয়ের নাম, লোগো ও কর্মকর্তাগণের স্বাক্ষর জালিয়াতি করে কয়েকটি নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠান সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নিকট কমিউনিটি ক্লিনিকে জনবল নিয়োগের ভিত্তিহীন অনুমোদনপত্র প্রদর্শন করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে আসছে।
বিভিন্ন প্রমাণের ছবিঃ Community Clinic Fake Circular Documents
কমিউনিটি ক্লিনিকের নামে ভুয়া নিয়োগের বিষয়ে নোটিশ

এ ধরণের কার্যক্রমে কোনভাবেই কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) বা এর কোন কর্মকর্তা/কর্মচারীর সংশ্লিষ্টতা নেই। এর মাধ্যমে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি), কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টসহ স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ ধরণের অসাধু কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। উল্লেখ্য, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের আওতায় কমিউনিটি ক্লিনিকে জনবল নিয়োগের সকল বিজ্ঞপ্তি www.communityclinic.portal.gov.bd ওয়েব সাইটে প্রকাশ করা হয়ে থাকে।
https://communityclinic.portal.gov.bd/ উপরোক্ত লিঙ্ক টি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এর অধীনস্হ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার অপারেশন প্ল্যান এর একমাত্র ওয়েব লিঙ্ক। কমিউনিটি ক্লিনিক সম্পর্কিত যে কোন তথ্যের জন্য উক্ত লিঙ্ক ব্যবহার করুন।
বিভিন্ন ভুয়া / ভুঁইফোড় সংস্থা কমিউনিটি ক্লিনিক এ নিয়োগের নামে মিথ্যা, ভুয়া, বানোয়াট বিজ্ঞপ্তি প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছে। এ’সকল বিভ্রান্তি হতে সতর্ক থাকার জন্য ইতোপূর্বে একাধিকবার বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তদুপরি ব্যাপক প্রচারের অনুরোধসহ এই পোস্ট টি করা হলো। উপরোক্ত ওয়েব লিঙ্ক টি তে প্রবেশ করলে নিম্নোক্ত হোমপেজ টি দেখতে পাবেন।
ডা. মুহাম্মদ হাবিবুর রহমান।
সাবেক লাইন ডিরেক্টর,
কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার,
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভুয়া বিজ্ঞপ্তির প্রমান - ১
ভুয়া বিজ্ঞপ্তির প্রমান – ২
ভুয়া বিজ্ঞপ্তির প্রমান – ৩
ভুয়া বিজ্ঞপ্তির প্রমান – ৪
কমিউনিটি ক্লিনিকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এ ধরনের নানা প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্হ কমিউনিটি বেইজড অপারেশন প্ল্যান কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি ক্লিনিক এর সাদৃশ্য নামকরণ করে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি ও জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের নিয়োগের সাথে বাংলাদেশ সরকারের কোন সম্পর্ক নেই ; কিংবা ভবিষ্যতে এ ধরনের নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট লোকবলের সরকারি চাকরিতে কোন সুবিধা বা সংশ্লিষ্টতারও সুযোগ নেই। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্হ কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার অপারেশন প্ল্যান তথা কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের প্রধান কার্যালয়ের অফিস ঢাকার মহাখালীস্থ বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ( বিএমআরসি) ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এই কার্যালয়ের ওয়েবসাইট নিম্নরূপ: communityclinic.portal.gov.bd
কমিউনিটি ক্লিনিক এর যে কোন ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে। সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধিতে বেশি বেশি প্রচারের উদ্দেশ্যে পোস্ট করা হলো।
ভুয়া বিজ্ঞপ্তির প্রমান – ৫
ভুয়া বিজ্ঞপ্তির প্রমান – ৬
ভুয়া বিজ্ঞপ্তির প্রমান – ৭
ভুয়া বিজ্ঞপ্তির প্রমান – ৮
ভুয়া বিজ্ঞপ্তির প্রমান – ৯
কমিউনিটি ক্লিনিকের নামে ভুয়া নিয়োগের বিজ্ঞপ্তি দেখুন
একটি নকল বিজ্ঞপ্তি যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। সুত্রঃ রিউমার স্ক্যান









